রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক: / ১৬২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসের গেটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে শাখা অফিসের গেটের ওপরে আগুন ধরিয়ে দেয়। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই পেট্রোল পুড়ে যাওয়ায় আগুন নিভে যায় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনের সামনের গেটের সাইনবোর্ডে কালো দাগ দেখা গেছে।

পাশের ভবনের সিসি ক্যামেরায় দেখা গেছে, দুই দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পুলিশ ধারণা করছে, আতঙ্ক ছড়াতে এ ধরনের নাশকতার চেষ্টা করা হয়েছে।

শাখার কর্মকর্তারা জানান, সকাল ৭টার দিকে অফিসের গেট খোলার সময় দেখা যায় গেটের ওপর সাইনবোর্ডের একপাশে কালো দাগ এবং পাশের গাছের পাতায় আগুনের চিহ্ন রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি পুলিশি টহল জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর