রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬ ৮৫ পূজামণ্ডপে রাসিকের ১৭ লাখ টাকা অনুদান ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু খুলনার সেই সাইফুলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. বিটু কন্যাশিশুর শিক্ষা-নিরাপত্তা নিশ্চিতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে সমর্থকদের ভোটের লড়াই, চলছে ‘ফ্যান কাপ ভোটিং ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৬০ আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহী নগরীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬

রাজশাহী প্রতিনিধি : / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুজন এবং মাদক সেবনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া মহানগর পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ১২ জনকে আটক করা হয়েছে।
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, শনিবার (১০ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে নগরীর মিজানের মোড় এলাকায় অভিযান চালিয়ে সাতটি ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ২৬০ টাকা ও একটি মোবাইল ফোন মোঃ রুমেল ওরফে রুবেল (৩৬) ও মোঃ বেল্লাল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। রুবেল তালাইমারী গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে এবং বেল্লাল চরশ্যামপুর গ্রামের মকলেসুর রহমান ওরফে মকলেসের ছেলে।
এদিন বিকাল সোয়া ৫টার দিকে মতিহার থানার খোঁজাপুর গ্রামের জমসেদ আলীর মেয়ে ও আকবর আলী ওরফে লিটন মিয়ার (৩৫) বর্তমানে বোয়ালিয়া থানার সাগরপাড়া বটতলা এলাকায় ভাড়া বাসায় বসবাসরত মোছাঃ শান্তা খাতুনের (২৫) বসতবাড়ি তল্লাশি করে ১৯ বোতল এসকাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৭০০ টাকা সহ তাকে গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ। এ সময় আকবর আলী ওরফে লিটন পালিয়ে যায়।
একই রাত পৌনে ১টার দিকে ধরমপুর দক্ষিণপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম (৩৯) নামের এক ব্যক্তিকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে, আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে পরোয়ানাভুক্ত চারজন, মাদক মামলার ছয়জন এবং অন্যান্য মামলার দুজন রয়েছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর