সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ রাজশাহীতে জমির সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ কালিয়াকৈর পৌরসভার ১ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শুমারীর তথ্য সংগ্রহে মাঠে নামছে ১৫ জন কর্মী রাজশাহীতে মাদক কারবারী গ্রেপ্তার ৮ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৮২ কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ সনাতন ধর্মাবলম্বীর মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ কাওয়াকোলা ইউনয়িনে সুষ্ঠভাবে সার বিতরন কাজিপুরে অভিযানে ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ সেট চায়না দুয়ারি জাল জব্দ  নওগাঁয় দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত। জেলার সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশন এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১১ অক্টোবর-২০২৬) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে জেলার আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাহির ওয়াসিফ মিতুল জেলার ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের শাহলাপাড়া গ্রামের আনোয়ারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মিতুল মোটরসাইকেল চালিয়ে ক্ষেতলাল থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে বের হওয়া এক ট্রাক বগুড়ার দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই মিতুলের মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দীকি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০/৪০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর