শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের সলঙ্গায় ডাক্তার সোসাইটির উদ্যোগে তালবীজ বপন ও গাছ রোপণ ও বিতরণ কুয়েত মৈত্রী হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ, সাত দিনের আল্টিমেটাম নেতানিয়াহুকে হটাতে ইসরায়েলে বিরোধীদের ঐক্য, নেতৃত্বে পাঁচ নেতা ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী ভারতে বাস খাদে পড়ে নিহত ৮ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ চা খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন ও রপ্তানি ইউক্রেনের মানুষ শহর ছেড়ে পালিয়ে যাক- এই কৌশল নিয়েছেন পুতিন? নিউজিল্যান্ড সফরের ভারত স্কোয়াড ঘোষণা রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে ছাত্রীকে বিয়ে, প্রথম স্ত্রীর থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে স্ত্রী বর্তমান থাকতেই নিজের চেয়ে তিন গুণ কম বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ে করেছেন শিক্ষক মো. মনোয়ার হোসেন (৫০)।

অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় তার প্রথম স্ত্রী মোছা. শামীমা জাহান বুধবার (১৯ নভেম্বর) তাড়াশ থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মনোয়ার হোসেন জেলার তাড়াশ উপজেলার রঘুনিলি মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চ্চা শিক্ষক ও তাড়াশ পৌর এলাকার শোলাপাড়া গ্রামের মো. ফজলুল হকের ছেলে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান অভিযোগ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষকের বিরুদ্ধে তার স্ত্রী থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ সুত্রে জানা যায়, শামীমা জাহানের স্বামী মনোয়ার হোসেনের সাথে খুঁটিগাছা গ্রামের আব্দুস সালামের মেয়ে ও শোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী সাদিয়া খাতুনের (১৬) প্রেমের সম্পর্ক চলে আসছিল। বেশ কিছুদিন ধরে স্বামীর সন্ধান পাচ্ছিলেন না শামীমা। পরে গত মঙ্গলবার (১৮ নভেম্বর) গোপন সংবাদে ভিত্তিতে আব্দুস সালামের বাড়িতে গিয়ে মনোয়ার হোসেনকে সাদিয়ার সাথে একই কক্ষে দেখতে পান শামীমা জাহান। এ সময় তিনি তাদের মধ্যে সম্পর্কের বিষয়টি জানতে চাইলে মনোয়ার ও সাদিয়ার পরিবারের লোকজন তাকে গালিগালাজ করেন বাড়ি থেকে বের করে দেন।

এ বিষয়ে শামীমা জাহান বলেন, আমার স্বামী ইতিপূর্বেও তার নিজ স্কুলের এক ছাত্রীর সাথে অবৈধ প্রেমের সম্পর্ক করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। আমি নিজেও স্কুল শিক্ষক। আমার বড় মেয়ের বিয়ে হয়েছে। মান সম্মানের কথা চিন্তা করে গোপনে স্বামীকে শোধরানোর চেষ্টা করেছি। কিন্তু কোন কাজ হয়নি। বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি। আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমার স্বামীর সঠিক বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ মনোয়ার হোসেনের নিকট বিয়ের বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর