রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
কারও সঙ্গে শত্রুতা নেই, কেন আমার ওপর হামলা হলো: টাইগার শ্রফ আরও কমলো স্বর্ণের দাম নাটোরে নয় হাজার ৫২৩ আখচাষিকে চার কোটি ১৯ লাখ টাকা প্রণোদনা প্রদান নির্বাচনের তিন দিন আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ সাময়িকভাবে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৯৮ হেবরনে ইসরায়েলের অভিযানে ঘরছাড়া ২০০ পরিবার, কঠোর বিধিনিষেধ আরোপ চেলসির মাঠে টটেনহ্যামের ঐতিহাসিক জয় সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষের বিক্ষোভ আগস্টে ইইউতে বাংলাদেশের ডেনিম রপ্তানি ১২.৭১ শতাংশ বেড়েছে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুরে অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার।

এদের মধ্যে দ্রুত বিচার আইনে ৩ জন,
অন্যান্য ও দূস্যতা ১ জন,পরোয়ানা ৪ জন, ডিএমপি ভুক্ত ৫ জন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো, মনির হোসেন জনি ওরফে রক্ত চোষা জনি (৩০), রাব্বি ওরফে সিয়াম (১৯), আব্বাস ওরফে রাজিব (২০),
আবির ওরফে ছোট আবির ওরফে পিচ্চি আবির (২৫), আরিফ (৩০), উজ্জল (৩০),
শাকিল (২৬), জাবেদ (৫০), মাতিম হায়দার হিমেল (৩৫), আরমান পাগলা আরমান (৪৪),
সুমন চন্দ্র পাল (৩৮), আরিফ (২৫) ও আকাশ (২৫)। এসময় তাদের কাছ থেকে ৩ টি সামুরাই, ১ টি চাপাতি, ১ টি স্মার্ট মোবাইল ফোন, ১ টি পুরাতন বাটন ফোনসহ নগদ ১,৭০০/ উদ্ধার করা হয়।

ডিসি মো.ইবনে মিজান বলেন,শুক্রবার (২১ নভেম্বর) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১৩ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর