বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তিন ম্যাচ নিষিদ্ধ লুইস দিয়াস

অনলাইন ডেস্ক: / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

চলতি মাসে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে বায়ার্ন মিউনিখের ২-১ ব্যবধানের জয়ে লাল কার্ড দেখেছিলেন লুইস দিয়াস। আশরাফ হাকিমির ওপর তার ট্যাকলকে গুরুতর ফাউল হিসেবে বিবেচনা করেছে ইউয়েফা। এ কারণে তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

গত ৫ নভেম্বর প্যারিসে ম্যাচটি দিয়াসের জন্য ছিল নাটকীয়। প্রথমার্ধে দুটি গোল করলেও বিরতির ঠিক আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে।

নিষেধাজ্ঞা পাওয়ায় আর্সেনালের বিপক্ষে বুধবার (২৬ নভেম্বর), স্পোর্টিং লিসবন (৯ ডিসেম্বর) ও ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজের (২১ জানুয়ারি) বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলো খেলতে পারবেন না কলম্বিয়ান তারকা।

চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপের শীর্ষে আছে বায়ার্ন। লিভারপুল থেকে এই মৌসুমে যোগ দিয়েই দুর্দান্ত ফর্মে আছেন দিয়াস। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচে করেছেন ১১ গোল ও ৭ অ্যাসিস্ট।

এদিকে সার্জ নাব্রিকে নিয়ে নতুন দুশ্চিন্তায় বায়ার্ন। জার্মানির হয়ে স্লোভাকিয়ার বিপক্ষে ৬-০ জয়ের ম্যাচে খেললেও ক্লাবে ফেরার পর অনুশীলনে মাংসপেশির চোট পেয়েছেন তিনি।

কোচ ভিনসেন্ট কোম্পানি জানিয়েছেন, ফ্রেইবুর্গের বিপক্ষে নাব্রিকে পাওয়ার সম্ভাবনা কম। তবে পরের ম্যাচে তাকে ফিরে পাওয়ার আশা করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর