মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বিএনপির মিছিলে জামায়াতের হামলা, উপজেলা বিএনপির সম্পাদক গুরুতর আহত সিরাজগঞ্জে ট্রাক প্রতীকের প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ বগুড়া-৫ আসনে নির্বাচনি উত্তাপ: মাঠ দখলে বিএনপি-জামায়াতের বিশাল শোডাউন চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার আহ্বান, ৪৮ ঘণ্টা পরও এক মঞ্চে আনতে ব্যর্থ সানারপাড় পাবলিক স্কুলে জমজমাট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত উল্লাপাড়ায় শেষ নির্বাচনী জনসভায় ধানের শীষে ভোট চাইলেন এম আকবর আলী ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন : আমিনুল হক নির্বাচনী নিরাপত্তা জোরদারে র‌্যাব-৪ এর মোটরসাইকেল পেট্রোলিং ও টহল মহড়া নির্বাচনে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে: মহাপরিচালক আনসার মহাপরিচালক: সন্ত্রাসীদের কোনো ধরনের চাপ বা হুমকিতে ভয় পাওয়া যাবে না’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাঙ্গামাটিতে নবাগত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫


রাঙ্গামাটি জেলা পুলিশ লাইন্সে আজ রবিবার (২৩ নভেম্বর) সদ্য যোগদানকৃত নবাগত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পেশাগত জীবনের প্রাথমিক ধাপকে আরও সুসংগঠিত ও দক্ষ করে তুলতেই এ কোর্সের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজ্জামেল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবাগত সদস্যদের পেশাগত শৃঙ্খলা, দায়িত্ববোধ, ড্রেস কোড ও আচরণবিধি সর্বোচ্চভাবে অনুসরণের আহ্বান জানান। তিনি বলেন, একজন পুলিশ সদস্যের প্রতিটি আচরণই সংগঠনের ভাবমূর্তি বহন করে, তাই দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠা অপরিহার্য। পাশাপাশি তিনি সঞ্চয়ী মনোভাব, মিতব্যয়িতা, পরিবার গঠনে সচেতনতা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইনসহ রাঙ্গামাটি জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর