রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পারিবারিক ছবিতে স্বামীকে শুভেচ্ছা জানালেন রুনা খান

অনলাইন ডেস্ক: / ২১৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী রুনা খান তার অনবদ্য অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও রয়েছেন বেশ সরব। তাইতো এবার স্বামী এষণ ওয়াহিদের জন্মদিন উপলক্ষে একগুচ্ছ পারিবারিক ছবি শেয়ার করে ভালোবাসা আর খুনসুটিতে ভরা এক বার্তা দিলেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী ও মেয়ে রাজেশ্বরীর সঙ্গে তোলা একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রুনা। স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রুনা খান লিখেছেন, ‘শুধুমাত্র তোমাকে আমি মনে করি আমার জীবনে “আশীর্বাদ”। জীবনের বাদবাকি আর সবই আমি সর্বোচ্চ শ্রম দিয়ে অর্জন করেছি, এমনকি মেয়েও।’

মেয়ের সঙ্গে নিজের খুনসুটির প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘মেয়ের সাথে যখন আমার কাইজ্জা (ঝগড়া) লাগে, তখনও তুমি সবসময় আমার দলে থাকবা। আগে আমি, মনে থাকে যেন। শুভ জন্মদিন আমার ঘর-দোর-জানালা-জীবন।’ পোস্টের শেষে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

রুনার এই পোস্টটি মুহূর্তেই ভক্তদের নজর কেড়েছে। মন্তব্যের ঘরে অনুরাগী ও সহকর্মীরা এষণ ওয়াহিদকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই দম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে রুনা খানের কর্মজীবন শুরু হয়। তিনি ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন।

এছাড়া তিনি গহীন ‘বালুচর’ ও ‘ছিটকিনি’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ছিটকিনি ছবিতে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্র থম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর