শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
এসএসসির প্রশ্নপত্র দেয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছিল চক্র, অতঃপর… সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার : প্রধানমন্ত্রী রায়গঞ্জে ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগে ভূমিহীনদের সংবাদ সম্মেলন সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার কাজিপুরে স্বাধীনতা স্কয়ারের মুর‍্যালের কালো কাপড় অপসারণ, আলোচনায় ছাত্রলীগ নেতা ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিদ্যুৎ বিল বকেয়া ১৬ লাখ,জয়পুরহাটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আইএইচটি

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বিদ্যুৎ বিল বকেয়া ১৬ লাখ,জয়পুরহাটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আইএইচটি। জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) সরকারি বরাদ্দ বন্ধ ১ বছর ধরে ।ফলে ধিরে ধিরে বকেয়া পড়েেছে প্রায় ১৬ লাখ ৭৩ হাজার টাকার বিদ্যুৎ বিল। এই বকেয়া পরিশোধ না করায় বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ। এতে করে চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতার করণে ক্যাম্পাস ছেড়েছেন শিক্ষার্থীরা।

এমতাবস্থায় বাধ্য হয়েই সোমবার (২৪ নভেম্বর-২০২৫) থেকে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটি। এর আগে, রোববার সকালে ১৬ লাখ ৭৩ হাজার ৬৮৩ টাকা বকেয়ার থাকার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন পল্লীবিদ্যুৎ সমিতি।

সরেজমিন জানা গেছে, গোপীনাথপুর আইএইচটির অ্যাকাডেমিক কার্যক্রম ২০২২ সালে শুরু হয়। তবে এখনো এর নিজস্ব ‘ইকোনমিক কোড’ বা অর্থনৈতিক কোড তৈরি হয়নি। শুরুতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বরাদ্দে খরচ চলতো। কিন্তু গত ১ বছর ধরে বন্ধ হয়েছে সেই বরাদ্দও । পল্লীবিদ্যুৎ সমিতি বারবার তাগাদা দিলেও অর্থাভাবে বিল শোধ করতে পারেনি ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ফলে রোববার সকালে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আইএইচটিতে ফার্মেসি ও ল্যাব টেকনোলজি-এই দুই ট্রেডে ৪৫০ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র ও ছাত্রীদের দুটি আলাদা হোস্টেলে ৩ শতাধিক শিক্ষার্থী আবাসিক সুবিধা নিতেন। বিদ্যুৎ না থাকায় এখন তারা চরম বিপাকে। প্রতিষ্ঠানে সোলার সিস্টেম থাকলেও সেটি অচল শুরু থেকেই । বিদ্যুতের বিকল্প ব্যবস্থা না থাকায় রাতে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। মূলত এসব কারণেই অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি ছুটি ঘোষণা করা হয়েছে। আর এ করণেই সোমবার থেকে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

আবাসিক শিক্ষার্থীরা জানান, রোববার দিবাগত রাতে আইএইচটিতে বিদ্যুৎ ছিল না। বহিরাগত ও চোর ঢুকেছিল। তারা রাতে নিরাপত্তাহীনতায় ছিলেন। দ্রুত সময়ে বিদ্যুতের এই সমস্যা সমাধান হচ্ছে না-এমনটাই জানতে পেরেছেন তারা। আর এ কারণে তারা সোমবারে হোস্টেল ছেড়ে বাড়িতে চলে যান। আবার কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য আইএইচটি ছুটিও ঘোষণা করেছেন।

ল্যাব টেকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাবিবুর ও আব্দুর রহমান বলেন, আমরা নির্ধারিত টাকা দিয়ে এখানে পড়াশোনা করছি। তারপরেও আমাদের এমন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কেন? এটা আমরা প্রত্যাশা করিনি। কর্তৃপক্ষের কাছে দ্রুত এ সমস্যার সমাধানের দাবি করছি।

শিক্ষার্থী এনামুল হক বলেন, রোববার রাতে বিদ্যুৎহীন অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ছিলাম। রাতে বহিরাগত ও চোরের আনাগোনা টের পেয়েছি। তাই বাধ্য হয়ে হোস্টেল ছাড়েছি। এদিকে আইএইচটি অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণাও করেছে কর্তৃপক্ষ।

আইএইচটি অধ্যক্ষ ডা. মো: আব্দুল কুদ্দুস মন্ডল বলেন, প্রতিষ্ঠানটির নিজস্ব ইকোনোমিক কোড হয়নি। আর সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ না হয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয়ভারের অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছিল। গত ১ বছর ধরে সেটিও বন্ধ রয়েছে। ফলে প্রতিষ্ঠানের ১ বছরের বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। পল্লীবিদ্যুৎ সমিতি একাধিকবার বিল পরিশোধের তাগাদা দিলেও পরিশোধ করতে পারিনি। এ কারণে পল্লীবিদ্যুৎ সমিতি রোববার সকাল আনুমানিক ১০টার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও অসুবিধার কথা বিবেচনায় রেখে অনির্দিষ্টকালের জন্য আমরা প্রতিষ্ঠানটি ছুটি ঘোষণা করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর