রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গুলশানে নয় কোটি টাকার ঋণখেলাপির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ২১৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫



রাজধানীর গুলশান-১ এলাকা থেকে দুই মামলায় সাজাপ্রাপ্ত ও এক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আসাদুল ইসলাম আসাদকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বৃহস্পতিবার(২৩ অক্টোবর) বিকাল ৪টা ১৫ মিনিটে গুলশান থানাধীন একটি কফিশপে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৪ অক্টোবর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ার্নেস উইং) পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।

তিনি জানান, ২০০৮ সাল থেকে আসামী আসাদুল ইসলাম আসাদ ব্যবসায়িক কারণ দেখিয়ে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে মোট ৯ কোটি টাকা ঋণ গ্রহণ করেন। যথাসময়ে ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা দায়ের করে। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

অন্য এক মামলায় তিনি এক ক্লায়েন্টের কাছ থেকে শিল্পপণ্য সরবরাহের কথা বলে ১৭ লাখ ৫০ হাজার টাকা নেন, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ বা অর্থ ফেরত দেননি। ওই ঘটনায় ক্লায়েন্ট বাদী হয়ে আদালতে মামলা করেন (সিআর মামলা নং—৯২০/২২)। মামলার রায়ে ২০২৫ সালের ২ জুলাই আদালত আসাদকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন।
এছাড়া, আরেক মামলায় (সিআর মামলা নং—৪৮০/২০, মেট্রো দায়রা মামলা নং—৫৪২৮/২১) তিনি এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন।

রায় ঘোষণার পর থেকে আসামী আত্মগোপনে ছিলেন। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার অধিযাচনপত্রের ভিত্তিতে এটিইউর গোয়েন্দা টিম তথ্য বিশ্লেষণ করে তাকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তীতে সোনারগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর