সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ
রোগীকে প্রলোভন দেখিয়ে ডায়াগনস্টিকে নেওয়ার চেষ্টা, আনসারের হাতে দালাল আটক শাহ আমানতে যাত্রীর অন্তর্বাসে মিললো দেড় কেজি সোনা প্রবাসে ছেলের রক্ত পানি করা টাকা আত্মসাৎ, উল্টো হয়রানির শিকার বৃদ্ধা মা: থানায় লিখিত অভিযোগ শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৮ মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আওয়ামী লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ বার্কোর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি চেলসির
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: / ১৭৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫



সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় শহিদুল ইসলাম তালুকদার (৬৭) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা ব্রিজের পাশে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত একই উপজেলার বন্যাকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।


উল্লাপাড়া থানার ওসি একরামুল হোসাইন বলেন, শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে শহিদুল ইসলাম রাতে আর বাড়ি ফেরেননি। রবিবার সকালে নিজবাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দুরত্বে একটি খালের মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় সংবাদ দেন। মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।


তিনি আরো বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর