রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পুলিশ–ছাত্র-জনতার সম্পর্ক উন্নয়ন নিয়ে টিডিএসে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫



জনবান্ধব পুলিশ গঠনে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস)-এ পুলিশ ও ছাত্র-জনতার সম্পর্ক উন্নয়ন বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।

প্রতি সপ্তাহে একবার করে টিডিএসে আসা প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের নিয়ে এই কর্মশালা পরিচালনা করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং) মোহাম্মদ আব্দুল হালিম।

তিনি বলেন, বিগত বছরের জুলাই মাসের গণ-অভ্যুথান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে—ছাত্র-জনতার সঙ্গে পুলিশের দূরত্ব কতটা। এই প্রেক্ষাপটে পুলিশকে আরও জনবান্ধব করে গড়ে তুলতেই কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালায় পুলিশ সদস্যদের আচরণ, সেবার মানসিকতা ও আন্তরিকতার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। সাধারণ মানুষ যাতে কোনো হয়রানি ও ভোগান্তির শিকার না হন—সেদিকে লক্ষ্য রেখে প্রশিক্ষণ প্রদান করা হয়।

রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন, কারও কাছ থেকে বিশেষ সুবিধা না নেয়া, ঘুষ ও দুর্নীতি থেকে দূরে থাকার বিষয়ে স্পষ্ট নির্দেশ দেন অতিরিক্ত ডিআইজি।

তিনি আরও জানান, টিডিএসে ইতোমধ্যে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় পুলিশের দক্ষতা বৃদ্ধির জন্য আলাদা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিটি প্রশিক্ষণের একটি সেশনে তিনি পুলিশ ও ছাত্র-জনতার সম্পর্ক উন্নয়ন বিষয়ে ক্লাস নিচ্ছেন।

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম আশা প্রকাশ করে বলেন,আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা প্রশিক্ষণার্থীদের আরও জনবান্ধব করে তুলবে। তারা ছাত্র-জনতাকে আপন করে নিয়ে দায়িত্ব পালন করবে এবং সেবাদান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর