মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ
ঢাকায় মোতায়েন হচ্ছে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড ৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক: ডিবি প্রধান নতুন বিতর্কের জন্ম দিল এআই টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা লাল-সবুজের সতীর্থ নয়, ইংল্যান্ডে এবার মুখোমুখি হামজা-ফারহান জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার হুইলচেয়ারেই কাটছে শৈশব: সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে চায় শিশু তাসফিয়া বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা সন্ধ্যার মধ্যে ছয় জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা হোয়াটসঅ্যাপে আসছে ‘অফার অ্যান্ড আপডেটস’ ফোল্ডার, আলাদা থাকবে ব্যবসায়িক বার্তা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাটপিসের ভয়ে সিনেমা করা হয়নি: দীপা খন্দকার

অনলাইন ডেস্ক / ২৪০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

অভিনয়জগতে দুই যুগ পার করেছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। এখনো সমানতালে অভিনয় করে যাচ্ছেন। নাটক, সিনেমা কিংবা ওটিটি—সবখানেই সরব উপস্থিতি তার। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব এসেছিল, কিন্তু তাতে সায় দেননি তিনি।

দীপা বলেন, সেই সময় আমার জন্য যেই সিনেমাগুলো এসেছিল বা বলেছে, আসলে বয়স তখন এত কম ছিল যে সাহস করতে পারিনি। তখন সিনেমার কাটপিসের যুগ। যদি সিনেমায় কাটপিস দিয়ে দেয়, সেই ভয়েই সিনেমা করা হয়নি তখন।

অভিনেত্রী জানান, পরিবারে তিনিই প্রথম মিডিয়ায় কাজ করতে এসেছেন। তাই গাইড করার মতো কাউকে সেভাবে পাননি।

বর্তমানে গল্পনির্ভর চরিত্রে অভিনয় করছেন দীপা, যেখানে মায়ের চরিত্রেও দেখা যাচ্ছে তাকে। যদিও তিনি বলেছিলেন তথাকথিত মায়ের চরিত্রে অভিনয় করবেন না। এ বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, ২৮-২৯ বছর বয়সে আমি মা হয়েছি। আমি সেই সময়েই অনেক গর্বিত ছিলাম মা হওয়া নিয়ে। আমার জীবনে আমি কখনো মা হওয়া লুকাইনি, বিয়ে লুকাইনি, বাচ্চাদের লুকাইনি বরং অনেক গর্বিত ছিলাম যে আমার বাচ্চারা আছে, সব জায়গায় বাচ্চাদের নিয়ে গিয়েছি।

তিনি আরও বলেন, যেহেতু আমি একজন অভিনেতা। অনেক দিন ধরেই অভিনয় করছি, আমি তো অবশ্যই চাইব যে আমার চরিত্রের একটা গুরুত্ব থাকুক, শুধু শুধু পর্দায় নিজেকে দেখাতে চাইনি। মা বা খালা যেই চরিত্র হোক না কেন, সেটার গুরুত্ব থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর