শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বেলকুচিতে রেনু সোফা কর্ণার উদ্বোধন নারীদের ‘শপথ করিয়ে’ ধর্ষণ করতেন ‘জ্বীনের বাদশা’ ‎ শেরপুরে দাঁড়িয়ে থাকা সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২, আহত ৩ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১৫৩ সিনিয়র অফিসারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৭ বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি হত্যা; সঞ্চিত টাকা লুট করতেই নির্মম নির্যাতন করা হয় উল্লাপাড়া মহাসড়কে অবাধে সিএনজি অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মিরপুর-১০ মেট্রোরেল এলাকায় হকার উচ্ছেদ, নিরাপত্তায় আনসারের সক্রিয় ভূমিকা মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাই হবে ভবিষ্যতের শক্তি আনসার মহাপরিচালক।

রাজধানীর উত্তরার শুক্রবার (৫ ডিসেম্বর) জসিম উদ্দীন এভিনিউয়ের ‘প্যালেট গ্যালারী’-তে ঢাকা সেনানিবাসস্থ প্রয়াস স্কুলের আর্ট প্রশিক্ষক আফিফ আলভির একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে কাজ করা এই নবীন শিল্পীর শিল্পভুবন প্রত্যক্ষ করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

প্রদর্শনীতে স্থান পাওয়া বিভিন্নধর্মী শিল্পকর্মে উঠে এসেছে মানবিক অনুভূতি, প্রকৃতির সৌন্দর্য এবং সমকালীন জীবনের নানামাত্রিক রূপ। রঙের সাহসী ব্যবহার, দৃঢ় ব্রাশস্ট্রোক এবং আবেগঘন উপস্থাপনা দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহাপরিচালক বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা দেশের ভবিষ্যৎ সম্ভাবনার গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, “সঠিক পরিচর্যা, মানসম্মত শিক্ষা এবং উপযুক্ত প্রশিক্ষণ নিশ্চিত করতে পারলে তারাই দক্ষ মানবসম্পদে পরিণত হয়ে জাতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সমাজের সম্মিলিত সহযোগিতাই পারে তাদের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করতে।”

তিনি আরও উল্লেখ করেন যে, আনসার বাহিনীর ‘সঞ্জীবন প্রকল্প’—গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের প্রতিভা বিকাশের একটি সুগঠিত প্ল্যাটফর্ম—উদীয়মান শিল্পীদের দক্ষতা বাড়াতে ইতিমধ্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিতেও প্রকল্পটি কার্যকর ভূমিকা পালন করছে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাসরুর আরেফীন, প্রয়াস স্কুলের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ কর্নেল মো. আলতাফ আলী এবং বেক্সার সভাপতি মো. গোলাম রব্বানী। তাঁদের উপস্থিতিতে প্রদর্শনী আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকদের মতে, এই প্রদর্শনী শুধু আফিফ আলভির শিল্পযাত্রার স্বীকৃতি নয়; বরং বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ শিল্পীদের সৃজনশীল দক্ষতা বিকাশে একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর