সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
পূর্বাচলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফায়ার সার্ভিস ম্যারাথন, জার্সি ও মেডেল উন্মোচন সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে অতিরিক্ত ডিআইজি সাময়িক বরখাস্ত করতোয়ার পাড়ে বেদে বহর, জীবিকার তাগিদে যাযাবর জীবন মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধাদান : দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি এইচএসসি: সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাসের হার ৯৬.৫১ শতাংশ কল্যাণপুরে মোহাম্মদপুরের নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল মিরপু‌রে সড়ক অব‌রোধ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৬৩ উল্লাপাড়ায় বালাইনাশকের দোকানে চাল-আটা-গোখাদ্য বিক্রি, ডিলারশিপ ছাড়াই সার বিক্রির স্বীকারোক্তি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এবার হিন্দু রীতিতে সাতপাকে ঘুরলেন সারা খান

অনলাইন ডেস্ক : / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

এক বছরের প্রেমের সম্পর্কের পর চলতি বছরের অক্টোবরে বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও বিগ বস তারকা সারা খান। অভিনেতা ও প্রযোজক কৃশ পাঠককে বিয়ের পর নেটিজেনের কটাক্ষের মুখোমুখি হন তিনি।

তবে সব ধরনের সমালোচনা এড়িয়ে এবার কৃষের সঙ্গে হিন্দু রীতিতেই সাতপাক ঘুরলেন সারা। কৃষ পাঠক ‘রামায়ণ’খ্যাত সুনীল লহরীর পুত্র। সেই প্রেক্ষিতে পর্দার ‘লক্ষ্মণে’র পুত্রবধূ হলেন সারা খান।

শুক্রবার (৫ ডিসেম্বর) কয়েকজন নিকট আত্মীয় এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে মুম্বইয়ে চার হাত এক হল। হিন্দু রীতি মেনে গায়ে হলুদ থেকে সাতপাক ঘোরার পাশাপাশি মালাবদল, সিঁদুরদানও হয়। এদিন লাল লেহেঙ্গার সঙ্গে মানাসই স্বর্ণ এবং কুন্দনের গয়নায় সেজেছিলেন ‘বিদাই’ ধারাবাহিক খ্যাত সারা খান।

মেহেন্দিতে লুকনো স্বামীর নামও ধরা পড়ল ক্যামেরায়। অভিনেত্রীর জীবনের নতুন ইনিংসের খবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভকামনা আর শুভেচ্ছায় ভাসছেন এই দম্পতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর