বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
টানা বৃষ্টির মধ্যেও শুরু আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচের সিপাহি নিয়োগের বাছাই যুক্তরাষ্ট্রের বিশেষ ফ্লাইটে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ট্রাম্প প্রশাসন মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২ কেরাণীগঞ্জে প্রেমের দ্বন্দ্বে কিশোরীকে গলা কেটে হত্যা, গ্রেফতার ১ পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ড্রেজারসহ ৫ বালু উত্তোলনকারী আটক নাটোরে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিদ্যুত, খনিজ ও জ্বালানী মন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে সন্ত্রাসী ইন্নার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল চৌহালীতে ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নতুন ছবির জন্য ২৫ কেজির বেশি ওজন বাড়াচ্ছেন ভিকি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পশ্চিমাঞ্চল রেলওয়ে হাসপাতাল এখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত

নিজস্ব প্রতিবেদক: / ১৬২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে জেনারেল হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম ফিতা কাটার মাধ্যমে উন্মুক্তকরণের শুভ সুচনা ঘোষণা করেন।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১.০০ টায় পশ্চিমাঞ্চল বাংলাদেশ রেলওয়ে চিকিৎসা বিভাগের রেলওয়ে হাসপাতাল, রাজশাহী সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতাল নামে পরিচালনার জন্য শুভ উদ্বোধন করা হয়।

হাসপাতালটি রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হবে। ইতিমধ্যে ০৪ জন চিকিৎসক ০১ জন মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) এবং ১০ জন নার্স পদায়ন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম,
স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো: আফজাল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: মোঃ আবু জাফর, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রুপম আনোয়ার, মোঃ জিয়াউল হক, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. জয়নাল আবেদীন, পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ রেলপথ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে ও স্বাস্থ্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবরা বলেন, রাজশাহীর রেলওয়ে জেনারেল হাসপাতাল বাংলাদেশ রেলওয়েতে কর্মরত জনবলের পাশাপাশি স্থানীয় লোকেজনের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন তাঁরা।

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতেই এমন উদ্দ্যোগ নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন স্বাস্থ্য সচিব।

আগের চেয়ে আরও উন্নত সেবা পাবে রেলওয়েতে কর্মরত জনবলসহ সাধারণ মানুষ এমনটাই প্রত্যাশা করেন দুই সচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর