রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জবাবদিহি শক্তিশালী করা জরুরি কামারখন্দে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ  অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ সিরাজগঞ্জে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা ও বৃত্তি প্রদান মানুষের কল্যাণে নিবেদিত মানবিক ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টিভির পর্দায় আজ যত খেলা দেখবেন প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, ছয় অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: / ২০২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।

সকাল ৯টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২ থেকে একটি বিজয় র‌্যালি শুরু হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এরপর অ্যাকাডেমিক ভবন-৩ এ জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া। পরে সেখানে স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ পেয়েছি। বিজয় দিবস আমাদের অহংকার ও গৌরবের দিন। তিনি আরও বলেন, ১৯৭১ সালে জাতি, ধর্ম ও শ্রেণি নির্বিশেষে যে ঐক্যের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল, সেই ঐক্যের চেতনাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিজয় দিবসের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় পর্বে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর