রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি ৪ বছরের কন্যাকে রেখে ট্রেন থেকে নেমে গেলেন মা, ৯৯৯ ফোনকলে উদ্ধার কাজিপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আালোচনার শীর্ষে যুবদলের আহবায়ক মুঞ্জুর রশিদ রানা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক: / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বামে) ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলে সিরিয়ার ওপর যেসব অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র, সেগুলো স্থায়ীভাবে প্রত্যাহার করে নিয়েছে মার্কিন কংগ্রেস।

গৃহযুদ্ধ ও জাতিগত দ্বন্দ্বে বিধ্বস্ত সিরিয়ায় দেশি-বিদেশি বিনিয়োগে পথকে সুগম করতেই এ পদক্ষেপ নিয়েছে মার্কিন আইনসভা।

সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের মৃত্যুর পর ২০০০ সালের জুলাই মাসে সিরিয়ার প্রেসিডেন্ট হন তার ছেলে বাশার আল আসাদ। দীর্ঘ ২৪ বছর এই পদে থাকার পর ২০২৪ সালের ডিসেম্বরে বিরোধী রাজনৈতিক দল এবং সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীগুলোর জোট হায়াত তাহরির আল শামস (এইচটিএস) এর অভিযানে পদত্যাগ করে সপরিবারে রাশিয়ায় আশ্রয় নেন তিনি। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট হন আহমেদ আল শারা, যিনি একসময় আন্তর্জাতিক ইসলামি জঙ্গিগোষ্ঠী আল-কায়দা সিরিয়া শাখার নেতা ছিলেন।

বাশার ক্ষমতায় থাকার সময় সিরিয়ার ওপর ডজন ডজন নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। এসব নিষেধাজ্ঞার মধ্যে জ্বালানি তেল বিক্রি এবং বিদেশি বিনিয়োগ বিষয়ক নিষেধাজ্ঞাও ছিল।

সিরিয়ায় ক্ষমতার পটপরিবর্তনের পর সৌদি আরব এবং তুরস্কের সুপারিশকে আমলে নিয়ে সেসব নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রেসিডেন্ট শারা চাইছিলেন, নিষেধাজ্ঞা যেন পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়।
এই আবহে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সিরিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হয়। উত্থাপনের পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ভোট দেন ৭৭ জন সিনেটর, বিপক্ষে ভোট দেন ২০ জন। সিনেটের ভোটাভুটির এই ফলাফল ইতোমধ্যে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং প্রেসিডেন্ট ট্রাম্প অনুমোদন করেছেন।

ভোটাভুটির পর সিনেটের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য জিয়ান্নে শাহীন সংবাদমাধ্যমকে বলেন, “গত কয়েক দশক ধরে সিরিয়ার সাধারণ জনগণ যে অকল্পনীয় ভোগান্তি সহ্য করেছেন, এই পদক্ষেপের ফলে সেই ভোগান্তি থেকে বেরিয়ে দেশকে পুনর্গঠন করার জন্য সত্যিকারের সুযোগ পেলেন তারা।”

এদিকে নিষেধজ্ঞা প্রত্যাহারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে সিরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিক এক বার্তায় বলেছেন, “সিরিয়ার জনগণের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্রের সিনেট নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে পদক্ষেপ নিয়েছে, তাকে আমরা স্বাগত জানাচ্ছি।” সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, ফ্রান্স২৪, এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর