মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন রূপপুর প্রকল্পের আবাসনে দুই রুশ নাগরিকের মারামারি, একজনের মৃত্যু দুই বছরের শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপণ করে প্রতিবাদ অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ ধলেশ্বরী নদীতে গোসলে নেমে তরুণী নিখোঁজ গুমের শাস্তি যাবজ্জীবন, ভুক্তভোগী-পরিবার পাবে ক্ষতিপূরণ বনানী আবাসিক এলাকার নিরাপত্তা নিয়ে র‌্যাব-১ ও সোসাইটির প্রতিনিধিদের সভা শরণখোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, ২৫৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা হৃত্বিক-কঙ্গনার পুরোনো দ্বন্দ্ব ফের তুঙ্গে, সোশ্যাল মিডিয়ায় তুলকালাম ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোয়াখালীতে খেলার মাঠ নিয়ে বিরোধে সংঘর্ষে নিহত ১, আহত ২

ইয়াছিন আরাফাত, নোয়াখালী প্রতিনিধি: / ১৮৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মসজিদের মাঠে খেলাধুলা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আবুল কাশেম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার মেয়ে রাবেয়া আক্তার ও ছেলে মো. সোহাগ। শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর সোনাইমুড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মসজিদের উন্মুক্ত মাঠে প্রতিদিনই এলাকার যুবকেরা খেলাধুলা করতো। খেলাধুলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে জুমার নামাজের পর কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা আবুল কাশেমকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে সোহাগ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে জমাদ্দার বাড়ির লনি মিয়ার ছেলে আবুল খায়ের মাস্টার, মনছুর আলীর ছেলে শফিক উল্যা এবং মাইন উদ্দিনের ছেলে রাকিবকে পুলিশ আটক করেছে।

সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম বলেন, ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি মামলা রুজু করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর