বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত: ভোরে মিলল অজ্ঞাত লাশ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫


বগুড়ার শেরপুরে পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ওরিন কোচের ধাক্কায় রাফিউল হাসান (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। অন্যদিকে, ভোরে মহাসড়ক থেকে আব্দুর রশিদ (৩৫) নামের আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাফিউল ইসলাম শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের রেজাউর করিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর বাসস্ট্যান্ড শাহী মসজিদে জুমার নামাজের পর শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন রাফিউল। মিছিল শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মহিপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ওরিন পরিবহন অন্য একটি বাসকে উল্টোপথে ওভারটেক করতে গিয়ে রাফিউলের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তা ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

এর আগে, শুক্রবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটমোড় এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুপুরে শেরপুর হাইওয়ে পুলিশ নিহতের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহ করে পরিচয় শনাক্ত করে।

নিহত আব্দুর রশিদ (৩৫) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর সিংড়া এলাকার বাসিন্দা। তিনি কীভাবে মারা গেছেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, দুপুরের ঘটনাটি নিশ্চিতভাবেই একটি সড়ক দুর্ঘটনা। তবে ভোরের ঘটনাটিও প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। পুলিশ ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর