বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত কাজিপুরে ৩৬ বছর আগে জমি বিক্রি করে আবার জোরপূর্বক দখলের অভিযোগ সরকার ও বিরোধী দলীয় এমপি সবার নির্বাচনি এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী কাজিপুরে জব্দকৃত সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি বিশ্বকাপের আগে মেসিদের নিরাপত্তা গাফিলতি, ফাঁস হলো খেলোয়াড়দের পাসপোর্ট তথ্য মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৬ যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তল-রিভলভারসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে খুচরা সার বিক্রেতাদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: / ১৭৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫


সিরাজগঞ্জে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা ও টিও লাইসেন্সের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখা। মানবন্ধন শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
বুধবার দুপুরে সিরাজগঞ্জ আদালত চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়নের সার বিক্রেতারা অংশ নেন। মানববন্ধনের আগে একটি বিক্ষোভ মিছিলে শুরু করে এস.এস রোড প্রদিক্ষকরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যলয়ের সামনে শেষে করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক রুহুল আমিন খন্দকার, সার বিক্রেতা আবুল হাসেম, শফিউল ইসলাম, জাহাঙ্গীর আলম, আহসান হাবিব রাসেলসহ সংগঠনের সদস্যবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের প্রণীত নতুন সার বিক্রয় নীতিমালা দেশের ৪৪ হাজার খুচরা সার বিক্রেতাকে অস্তিত্বের সংকটে ফেলেছে। বক্তারা অভিযোগ করেন, পুরাতন নীতিমালা বিলুপ্ত করে নতুন নীতিমালা কার্যকর করার ফলে দীর্ঘদিন ধরে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দেওয়া বিক্রেতারা এখন বেকার হওয়ার আশঙ্কায় রয়েছেন। তারা বলেন, “আমরা বছরের পর বছর কৃষকদের পাশে থেকে ঋণ ও বাকীতে সার সরবরাহ করে আসছি। নতুন নীতিমালা কার্যকর হলে আমাদের জীবিকা ও কৃষক উভয়েরই ক্ষতি হবে।” বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, পূর্বের নীতিমালা পুনর্বহাল করে খুচরা বিক্রেতাদের টিও লাইসেন্স প্রদান করা হোক। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।
মানববন্ধন শেষে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ জেলার প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর