রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
শাহজালালে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ জয়পুরহাটে পীরের আস্তানায় ভক্তদের ১২৫ মণ গুড় ও ৮২ মণ চালের ক্ষীর উৎসব ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়া, তারেক রহমানের রাজনীতি আলো ফিরিয়ে দেওয়া -ড.এম এ মুহিত নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ সদরদপ্তর সশস্ত্র বাহিনী দিবসে ১০১ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পিরোজপুরে জামায়াতের ৩৪ সদস্যের জেলা কমিটি গঠন ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সলঙ্গা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন গোপালগঞ্জ কারাগারে খাবার ছিনিয়ে নেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিলো আনসার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নাইজেরিয়ায় অপহৃত আরও ১৩০ স্কুলশিক্ষার্থী মুক্ত

অনলাইন ডেস্ক: / ১৮৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
-নাইজেরিয়ায় অপহরণের পর মুক্ত হওয়া শিক্ষার্থীরা। ফাইল ছবি (রয়টার্স)

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যের ক্যাথলিক বোর্ডিং স্কুল থেকে অপহৃত আরও ১৩০ শিক্ষার্থীকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রবিবার (২১ ডিসেম্বর) প্রেসিডেন্ট বোলা টিনুবুর মুখপাত্র বায়ো ওনানুগা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ‘সন্ত্রাসীদের দ্বারা অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী এখন মুক্ত। তারা সোমবার মিননায় পৌঁছাবে এবং বড়দিন উদযাপনের জন্য তাদের অভিভাবকদের সঙ্গে মিলিত হবে।’ খবর রয়টার্সের।

নাইজেরিয়ার ফেডারেল সরকার দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ গণ-অপহরণের ঘটনার পর এ মুক্তিকে ‘জয় ও স্বস্তির মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছে।

গত ২১ নভেম্বর পাপিরি এলাকার সেন্ট মেরিস ক্যাথলিক স্কুল থেকে ২৫০ জনের বেশি শিশু ও কর্মীকে অপহরণ করা হয়। চলতি মাসের শুরুতে প্রায় ১০০ জন শিশুকে মুক্ত করা হয়েছিল।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ অবশিষ্ট ১৩০ শিক্ষার্থী ও কর্মীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানায়, একজন শিক্ষার্থীও আর বন্দিদশায় নেই।

বায়ো ওনানুগা বলেন, মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মোট সংখ্যা এখন ২৩০ জন।

অপহরণের পর থেকে ঠিক কতজনকে নিয়ে যাওয়া হয়েছিল এবং কতজন বন্দিদশায় ছিল—এ নিয়ে স্পষ্টতা ছিল না।

বিবিসি লিখেছে, এসব অপহরণের পেছনে কারা রয়েছে তা স্পষ্ট নয়। তবে বেশির ভাগ বিশ্লেষক মনে করেন, মুক্তিপণের জন্য অপরাধী চক্রগুলোই এসব ঘটনার সঙ্গে জড়িত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর