বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত কাজিপুরে ৩৬ বছর আগে জমি বিক্রি করে আবার জোরপূর্বক দখলের অভিযোগ সরকার ও বিরোধী দলীয় এমপি সবার নির্বাচনি এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী কাজিপুরে জব্দকৃত সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি বিশ্বকাপের আগে মেসিদের নিরাপত্তা গাফিলতি, ফাঁস হলো খেলোয়াড়দের পাসপোর্ট তথ্য মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৬ যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তল-রিভলভারসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এনায়েতপুরে জামায়াতের শিক্ষা শিবির

নিজস্ব প্রতিবেদক: / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

কর্মীদের সাংগঠনিক মান উন্নয়নে সিরাজগঞ্জের এনায়েতপুরে জামাতের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকালে এনায়েতপুরে শহীদ হাফেজ সিয়াম হোসেন হল অডিটরিয়ামে থানা জামায়াত আয়োজিত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যক্ষ আলী আলম।

সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা জামায়াতের আমির ডাক্তার সেলিম রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল। এসময় এনায়েতপুর থানা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর, সেক্রেটারি ডাক্তার মোফাজ্জল হোসেন, বেলকুচি উপজেলার নায়েবে আমির মাওলানা নুরুন-নবী সরকার, সহকারী সেক্রেটারি মাহবুবুর শেখ শামীম প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলী আলম বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দ্বীন কায়েমের জন্য সর্বোচ্চ ত্যাগ শিকার করতে হবে। এ জন্য জামায়াতের প্রতিটি কর্মীকে ইসলামের যথাযথ জ্ঞান ও আমলের প্রতিযোগীতা করতে হবে। এদেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হলে এ দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করবে এবং এদেশের স্বাধীনতা সার্বভোমত্ব অধিকতর সুরক্ষিত হবে। তাই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের প্রতিটি কর্মী নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর