বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ
লিবিয়া-গ্রিস রুটে মানব পাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড ভইরা-দে গ্রুপের সক্রিয় সদস্য ইমনসহ ৩ জন গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্স অভিযান, মালিকের কারাদণ্ড ও জরিমানা ফেসবুকে মিথ্যা, মানহানিকর পোস্ট বিএনপি নেতার মামলা, সমন জারি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণগেল দায়িত্বরত এটিএসআইয়ের জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজশ্রী প্রথম খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে ঘোড়ার মাংস বিক্রেতাকে অর্থদন্ড

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার মেঘাই দুই নম্বর স্পার বাঁধ এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ঘোড়ার মাংস বিক্রেতাকে আটকে অর্থদন্ড দিয়েছেন। একই সাথে মাংসগুলো মাটিতে পুতে ফেলা হয়েছে। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পুলিশ ও উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তাদেও সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন। দন্ডপ্রাপ্তরা হলো- বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি নশিপুর এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে জাহিদুল ইসলাম এবং গাজীপুর জেলার কোনাবাড়ী পেয়ারা বাগান এলাকার মৃত আবুর ছেলে তারেক।


উপজেলা নির্বাহী অফিসার অফিসার মোস্তাফিজুর রহমান জানান, মিনি পিকআপভ্যানে যোগে ঘোড়ার মাংস বিক্রির জন্য ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মেঘাই দুই নম্বর স্পার বাঁধ এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ ঘোড়ার মাংস জব্দ ও দুইজনকে আটক করা হয়। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪(১) ধারা অনুযায়ী জাহিদুলকে ১৫ হাজার টাকা এবং তারেককে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। জব্দকৃত মাংসগুলো জনসন্মুখে মাটিতে পূঁতে ফেলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর