শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রবাসী ভোটারদের কাছে পৌঁছাল ৩ লাখ ৩৮ হাজার পোস্টাল ব্যালট

অনলাইন ডেস্ক: / ১২২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে গত ৯ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ৩ লাখ ৩৮ হাজার ৬৯৭ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

গতকাল শনিবার এবং এর আগের আট দিনে এসব ব্যালট পাঠানো হয় বলে বাসসকে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।

সালীম আহমাদ খান জানান, প্রবাসীদের নিবন্ধনের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া দেশে অবস্থানরত সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ইন-কান্ট্রি পোস্টাল ভোটের নিবন্ধন সংখ্যা ১০ লাখ পর্যন্ত হতে পারে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, গতকাল শনিবার শুধু সৌদি আরবেই ৪৫ হাজার ৫৫০টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

এর আগে গত শুক্রবার বিভিন্ন দেশের প্রবাসীদের কাছে পাঠানো হয় ৫৭ হাজার ৩৬০টি ব্যালট। এর মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ ২২ হাজার পোস্টাল ব্যালট পাঠানো হয়।

এছাড়া, গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে ১০ হাজার ৯৯৯টি, যুক্তরাজ্যে ৩ হাজার ৫০০টি, কুয়েতে ৯০০টি এবং সৌদি আরবে ১৭ হাজার ৫০০টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর