বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ
ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ ‘ধুরন্ধর’ সিনেমায় কি আদৌ কোনো গল্প আছে, প্রশ্ন বলিউড নির্মাতার খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন-এভারলাস্টের সমঝোতা আগামীতে হজের খরচ আরও কমানো হবে: সংসদে ধর্মমন্ত্রী ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি দিল বিসিবি কক্সবাজারে এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের হামলা, মারধর

নিজস্ব প্রতিবেদক: / ১৬২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এক হার্ডওয়ার ব্যবসায়ী দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও ব্যবসায়ীকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার চান্দাইকোনা বাজারে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী সজিব রেজা সালমান বলেন, কয়েক দিন আগে বাজারের গ্রিল মিস্ত্রি শামীম দোকান থেকে কিছু হার্ডওয়ার পন্য ক্রয় করেন। রবিবার দুপুরে মিস্ত্রি শামীম একটি পন্য নষ্ট অবস্থায় বদলানোর জন্য দোকানে আসেন। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কথাকাটি হয়। এরপর মিস্ত্রি শামিম ফিরে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ন আহবায়ক ফাহিম বিশ্বাসসহ ১০/১৫ জনকে নিয়ে এসে আমাকে দোকানের ভিতর মারধর শুরু করে। এসময় তারা দোকানের মালামাল ও সাটার ভাংচুর এবং নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায়। আমি ঘটনার বিচার চাই, মামলা করতে থানায় এসেছি।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া সন্ধ্যায় বলেন, ভুক্তভোগী ব্যবসায়ী মামলা করার জন্য থানায় এসেছি। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ন আহবায়ক ফাহিম বিশ্বাসে মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটির আহবায়ক মোন্তাসির মেহেদী হাসান বলেন, বিষয়টি জানা নেই। দেখি খোজ নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর