বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ
মাদকের টাকা না পেয়ে ইউপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫৪ সংসদের প্রথম অধিবেশন : যানবাহন চলাচলে যে নির্দেশনা দিল ডিএমপি নাচনমহলে তদন্ত চলাকালে হামলার অভিযোগ সিংড়া পৌরসভায় ৪হাজার ৬২৫ পরিবার পেল ঈদুল ফিতরের ভিজিএফ চাউল জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করলো নিউজিল্যান্ড রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের বরিশালে টিসিবির পণ্যসহ ট্রাক আটক সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহী-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আবু সাইদ চাঁদ

রাজশাহী প্রতিনিধি: / ৭১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।


সোমবার দুপুরে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর কার্যালয়ে নিজে উপস্থিত থেকে এই মনোনয়নপত্র দাখিল করেন চাঁদ।
এসময় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম ব্কিুল,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আবিদ হাসান, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, রাজশাহী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যবদ্ধ পরিষদের সাধারন সম্পাদক অশিত কুমার ঘোষ, আলেম সংগঠনের প্রতিনিধি আবুজার প্রমুখ।

মনোনয়নপত্র জমা শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবু সাইদ চাঁদ বলেন, আমরা চাই যার ভোট তিনি দিবেন। একজনের ভোট যেন অন্যজন দিতে না পারে। ফ্যাসিস্ট সরকারের সময় যারা নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তারা যেন আবার দায়িত্ব না পায়। তারা দায়িত্ব পালন করলে ভোট বিতর্কের সৃষ্টি হতে পারে। আসন্ন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন পক্ষপাতিত্ব করা যাবে। জনগন যাকে মনে করবেন তাকেই ভোটের মাধ্যমে বিজয়ী করবেন। আমরা চাই অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট উদযাপন হোক।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর