বুধবার, ১০ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ
আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত কাজিপুরে ৩৬ বছর আগে জমি বিক্রি করে আবার জোরপূর্বক দখলের অভিযোগ সরকার ও বিরোধী দলীয় এমপি সবার নির্বাচনি এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী কাজিপুরে জব্দকৃত সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি বিশ্বকাপের আগে মেসিদের নিরাপত্তা গাফিলতি, ফাঁস হলো খেলোয়াড়দের পাসপোর্ট তথ্য মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৬ যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তল-রিভলভারসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নাটোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা: চালকসহ নিহত ২

নাসিম নাটোর প্রতিনিধি : / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

নাটোরের বড়াইগ্রামে ঘন কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার(৩০ ডিসেম্বর) ভোর ৬ টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাভার্ডভ্যান চালক সোহাগ হোসেন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকার ফজর আলীর ছেলে এবং টাঙ্গাইল জেলার বাসিন্দা বিপ্লব হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মালামাল নিয়ে তাকওয়া ফুড নামে একটি কাভার্ডভ্যানে এসআর বিপ্লব হোসেন রংপুরে যাচ্ছিলেন। এসময় নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে কাভার্ডভ্যানটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমরেমুচরে যায়। এসময় কাভার্ডভ্যান চালক ও ওই কোম্পানির এসআর ঘটনাস্থলে নিহত হন। দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়। পরে খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ ও কাভার্ডভ্যানটি উদ্ধার করেন।

বনপাড়া হাইওয়ে থানার কর্মকর্তাে াসসি মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে চালকসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত কাজ চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর