সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় ৩২ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার তেল পাচারের অভিযোগ অস্বীকার, তদন্তকে ‘মিথ্যা’ বলল ইরাকি সশস্ত্র গোষ্ঠী পাথরঘাটায় খাল থেকে ১২ ফুট অজগর উদ্ধার গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন : আধুনিক প্রযুক্তিতে সার্বক্ষণিক নজরদারি চার মাসে জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়ে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার দক্ষিণ বিএনপির নতুন নেতৃত্বের ১০ বছর পর আবারো বিট্রিশ দম্পতির সঙ্গে শচীনের সাক্ষাৎ আওয়ামী নাশকতা জামায়াত-এনসিপির দর-কষাকষির হাতিয়ার: রাশেদ খাঁন ব্লাইন্ড এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারাল পাকিস্তান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুর-আদাবরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬



রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতাররা হলেন-হাসান (২৩), আলাউদ্দিন (৩২),শাকিল (২২), প্রত্যয় হাসান (১৯), আরাফাত ইয়াসিন (১৮), রাব্বি দর্জি (২৩), নাঈম (২১), মাসুম (২০), রিদোয়ান (১৮), রুহুল আমিন (২৪), সামির (২২), জয় গোলদার (২৫), ইমন (২১), রুহান (২০), শুভ (২২), সাফিন (২৬), আহমেদ সাদমান (৩১), আরাফাত (২১), মোবারক (৩৮),আব্দুল্লাহ (১৯), নাজমুল (১৮) ও সুমন (২৫)। এদের মধ্যে চুরি মামলায় ৩ জন,পরোয়ানা -১জন( পরোয়ানা তামিল ৪ টি), বিভিন্ন আইনে -১৮ জন।

একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ৭ জনকে গ্রেফতার করা হয়।

আদাবর থানা এলাকায় গ্রেফতাররা হলেন-মো. কালাম (৪০), মো. মেহেদী হাসান সাব্বির (২২), মো. রায়হান হাবিব (১৯), নওরোজ জাবির ওরফে নিশাত (২২), মো. মানিক (২২), মো. টিটু (৩৬) ও
এ্যাডঃ মো. আসিফ আল মাসউদ (৩০)।

ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ২৯ জনকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর