সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় ৩২ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার তেল পাচারের অভিযোগ অস্বীকার, তদন্তকে ‘মিথ্যা’ বলল ইরাকি সশস্ত্র গোষ্ঠী পাথরঘাটায় খাল থেকে ১২ ফুট অজগর উদ্ধার গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন : আধুনিক প্রযুক্তিতে সার্বক্ষণিক নজরদারি চার মাসে জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়ে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার দক্ষিণ বিএনপির নতুন নেতৃত্বের ১০ বছর পর আবারো বিট্রিশ দম্পতির সঙ্গে শচীনের সাক্ষাৎ আওয়ামী নাশকতা জামায়াত-এনসিপির দর-কষাকষির হাতিয়ার: রাশেদ খাঁন ব্লাইন্ড এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারাল পাকিস্তান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কালিয়াকৈরে আ’লীগের নেতাদের বিরুদ্ধে বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি: / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬



গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আওয়ামী লীগের স্বৈরাচারী নেতাদের বিরুদ্ধে বিএনপির এক নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার মৌচাক-চাবাগান আঞ্চলিক সড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী বিএনপি নেতা অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা ও তাদের অনুসারীরা তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বাড়ির দরজা-জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভেঙে ফেলা হয়। হামলার কারণে পরিবারের সদস্যরা চরম আতঙ্কে পড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
স্থানীয়রা জানান, ঘটনার সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।


এ ঘটনার প্রতিবাদে একই দিন দুপুরে মৌচাক-চাবাগান আঞ্চলিক সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা আওয়ামী লীগের স্বৈরাচারী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর