মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
চট্রগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের তেমন সুযোগ নেই’ সিরাজগঞ্জের সাবেক এসপি আরিফুর রহমান বরখাস্ত ইটের ভাটায় হারিয়ে যাওয়া বর্ণমালা: এক কিশোরের চোখে শৈশবের ছেঁড়া পাতা মসজিদে চেয়ার ও সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা চৌহালীতে যমুনায় ভাঙন, হুমকিতে স্কুল ও ঘরবাড়ি বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শাহজাদপুর থেকে ট্রাক চুরি, বড়াইগ্রাম থেকে উদ্ধার

নাটোর প্রতিনিধি: / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬


সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজার থেকে চুরি হওয়া একটি ট্টাক উদ্ধার করেছে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানা পুলিশ। শনিবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার মানিকপুর থেকে ৬ টন ৩০০ কেজি ওজন সম্পন্ন ও ১৪ টন মালামাল ধারণক্ষমতা সম্পন্ন ট্রাকটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৭ লক্ষ টাকা।
বনপাড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, মহাসড়কে টহল ডিউটি চলাকালে সিরাজগঞ্জ থেকে বনপাড়াগামী খালি ট্রাকটি সন্দেহভাজন হলে উপ সহকারী পরিদর্শক (এএসআই) জালাল উদ্দীন সহ সঙ্গীয় ফোর্স তা থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে মানিকপুর এসে ট্রাকটি ফেলে চালক ও সঙ্গীয় দুর্বৃত্তরা পালিয়ে যায়।

অতঃপর ট্রাকটি (সিরাজগঞ্জ ট ১১-০০৭৮) জব্দ করে থানায় নিয়ে আসা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, উদ্ধার হওয়ার দেড় ঘন্টা আগে রাত ৩টার দিকে শাহজাদপুরের সরিষাকোল বাজার থেকে ট্রাকটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ট্রাকটির মালিক ওই এলাকার রাজিব সরকার। এ ব্যাপারে আইন অনুযায়ী সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর