বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ডাকাত প্রধান জাহাঙ্গীর আটক, ৪ জেলে উদ্ধার কাজিপুরে ভ্রাম্যমান অভিযানে ২ লাখ টাকা মূল্যের অবৈধ  জাল জব্দ ও ১জনকে অর্থদন্ড  রামেবিতে অযোগ্যতার অভিযোগে পরিচালক নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু রাজশাহী বিভাগে ৪০ অদম্য নারীকে সম্মাননা, পাঁচজন সেরা ঘোষণা কাজিপুরে ভ্রাম্যমান অভিযানে ২ লাখ টাকা মূল্যের অবৈধ  জাল জব্দ ও ১জনকে অর্থদন্ড  রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা জামায়াত-এনসিপির দুর্গগুলো তছনছ হয়ে যাচ্ছে : গোলাম মাওলা রনি ঘরের মাঠে বিশ্বকাপে ভারতীয় ব্যাটারদের কঠিন পরীক্ষা পশ্চিম তীরে দখলদারত্ব নিয়ে ইসরাইলকে ২০ দেশের নিন্দা নড়াইলে শিশুর মরদেহ উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইরান পরিস্থিতি নিয়ে রুবিওর সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপ

অনলাইন ডেস্ক: / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার সকালে তাদের এ ফোনালাপ হয়।

নিউইয়র্ক টাইমসের বরাতে টাইমস অব ইসরায়েল তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়।

সূত্রগুলো জানায়, ফোনালাপে ইরানের সরকারবিরোধী বড় ধরনের বিক্ষোভ, সিরিয়ার বর্তমান পরিস্থিতি এবং গাজায় শান্তি চুক্তির উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া এবং বিক্ষোভকারীদের ওপর ভয়াবহ ও প্রাণঘাতী দমন-পীড়নের খবরের প্রেক্ষাপটে দেশটির ওপর হামলার অনুমোদন দেওয়ার বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা’ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়েছে, ট্রাম্পের সামনে বিভিন্ন বিকল্প তুলে ধরা হয়েছে, যার মধ্যে তেহরানে সামরিক নয়—এমন লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তাবও রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর