শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের সলঙ্গায় ডাক্তার সোসাইটির উদ্যোগে তালবীজ বপন ও গাছ রোপণ ও বিতরণ কুয়েত মৈত্রী হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ, সাত দিনের আল্টিমেটাম নেতানিয়াহুকে হটাতে ইসরায়েলে বিরোধীদের ঐক্য, নেতৃত্বে পাঁচ নেতা ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী ভারতে বাস খাদে পড়ে নিহত ৮ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ চা খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন ও রপ্তানি ইউক্রেনের মানুষ শহর ছেড়ে পালিয়ে যাক- এই কৌশল নিয়েছেন পুতিন? নিউজিল্যান্ড সফরের ভারত স্কোয়াড ঘোষণা রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গাইবান্ধায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ছট পূজা উদযাপ

গাইবান্ধা প্রতিনিধি : / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
-সংগৃহীত ছবি।

গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ছট পূজা উদযাপিত হয়েছে।  রবিবার বিকেলে শহরসংলগ্ন ঘাঘট নদীর তীরে সনাতন ধর্মাবলম্বীদের এই গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো—বাঙালি হিন্দুরা সাধারণত এই পূজা পালন করেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছর কালীপূজার পর শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে পূণ্যার্থীরা ছট পূজা পালন করেন। ঢোলের তালে মুখরিত হয়ে ওঠে নদীর তীর, আর ভক্তদের পদচারণায় জমে ওঠে পূজাস্থল।

স্বামী, সন্তান ও সংসারের মঙ্গল কামনায় হিন্দু সম্প্রদায়ের নারীরা বাড়ি থেকে ফলমূল, নিজ হাতে তৈরি মিষ্টান্ন ও আটার ঠেকুয়াসহ নানা প্রসাদ সাজিয়ে নদীর তীরে সূর্যের উদ্দেশে প্রার্থনা করেন।

সূর্যাস্তের ঠিক আগে পূণ্যার্থীরা নদীতে স্নান করে কোমর পানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে কুলায় সাজানো প্রসাদ নিয়ে পূজা দেন। সূর্য অস্ত গেলে তাঁরা সেই প্রসাদ সঙ্গে নিয়ে ফিরে যান বাড়িতে।

ধোপা, হরিজনসহ অবাঙালি হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই ছট পূজা বিশেষ উৎসাহ ও জাঁকজমকের সঙ্গে পালিত হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর