শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বেলকুচিতে রেনু সোফা কর্ণার উদ্বোধন নারীদের ‘শপথ করিয়ে’ ধর্ষণ করতেন ‘জ্বীনের বাদশা’ ‎ শেরপুরে দাঁড়িয়ে থাকা সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২, আহত ৩ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১৫৩ সিনিয়র অফিসারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৭ বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি হত্যা; সঞ্চিত টাকা লুট করতেই নির্মম নির্যাতন করা হয় উল্লাপাড়া মহাসড়কে অবাধে সিএনজি অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মিরপুর-১০ মেট্রোরেল এলাকায় হকার উচ্ছেদ, নিরাপত্তায় আনসারের সক্রিয় ভূমিকা মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি : / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
-অভিযুক্ত স্বামী শামীম মিয়া।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী আজেদা বেগমকে (৩০) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী শামীম মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শামীম মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের কানিপাড়া (মাস্তা) গ্রামের মৃত মাফু ফকিরের ছেলে। তিনি স্থানীয় একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, আজেদা বেগমকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় নিহতের চাচা আশরাফ আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলারর পরই অভিযান চালিয়ে আসামি শামীমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এর আগে গত মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার এমপিপাড়া এলাকায় ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে স্বামী শামীম তার স্ত্রী আজেদাকে ধারালো ছুরি দিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আজেদা বেগম গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপাড়া এলাকার মৃত রাজা মিয়ার মেয়ে। সংসার জীবনে তাদের আতিক (৮) এক ছেলে  ও সোনিয়া (১৬) নামে মেয়ে সন্তান রয়েছে। অন্যের বাসায় কাজ করতেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর