শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নির্যাতন, পাচারকারী গ্রেফতার সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ অনলাইন জুয়া: ১১ ফোন ও লাখ টাকা জব্দ, গ্রেপ্তার ১ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৭৪ আসামি গ্রেফতার তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিমান-পর্যটন খাতে সহযোগিতার আহবান জামায়াত সংসদের ভেতরে এক রূপ, বাইরে আরেক: প্রতিমন্ত্রী আমিনুল হক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গুপ্ত হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি জানান, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা (৪২) গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর আত্মগোপনে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা নৈরাজ্য সৃষ্টিতে লিপ্ত হয়েছে।

তিনি আরও বলেন, হাসান মোল্লার ওপর হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা আরও ভয়াবহ নাশকতার দিকে এগিয়ে যেতে পারে।

তিনি বলেন, ‘গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্রমবর্ধমান অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে সরকারকে অবশ্যই দেশে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে।’

বিবৃতিতে হাসান মোল্লাসহ অন্য নেতাকর্মীদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান মির্জা ফখরুল। একই সঙ্গে হাসান মোল্লাসহ আহতদের দ্রুত সুস্থতা কামনা ও তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জানান বিএনপি মহাসচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর