শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এ অতিরিক্ত ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহকদের বিক্ষোভ, কর্তৃপক্ষের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস  জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের আশঙ্কা, বাড়ছে খরচ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কালিয়াকৈরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে আহতের ঘটনার যুবক গ্রেফতার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিয়ারতে বিএনপি নেতারা ফেরিওয়ালা পারুলকে ভ্যানগাড়ি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা টিটু লুইজিয়ানায় ১০০ বিলিয়ন ডলারের মহাকাশঘাঁটি নির্মাণের ঘোষণা মাস্কের কাল বসছে তৃতীয় অধিবেশন : ইস্যুভিত্তিক বিতর্কে উত্তপ্ত হবে সংসদ পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দ্রুত পোস্টাল ব্যালট ফেরত পাঠানোর তাগিদ ইসির

অনলাইন ডেস্ক / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন, তাদের দ্রুত ভোট ফেরত দেওয়ার তাগিদ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ভোটাররা ব্যালট পাওয়ার পর যত দ্রুত সম্ভব ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খাম জমা দিতে হবে। রিটার্নিং অফিসারের কাছে ১২ ফেব্রুয়ারি বিকাল ৪:৩০ ঘটিকার মধ্যে ব্যালট পৌঁছালে শুধুমাত্র তা গণনায় ধরা হবে।

এবারের পোস্টাল ব্যালটে ভোটারদের মধ্যে রয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কয়েদিরা। এছাড়া বিশ্বের ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও ভোট দিতে পারবেন। সবমিলিয়ে এ জন্য নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।

নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটারের অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর