বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
ফেসবুকে মিথ্যা, মানহানিকর পোস্ট বিএনপি নেতার মামলা, সমন জারি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণগেল দায়িত্বরত এটিএসআইয়ের জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজশ্রী প্রথম খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২, এক যাত্রীর হাত বিচ্ছিন্ন পল্লবীতে গোলাগুলি: ১৩ মামলার আসামি ‘টান আকাশ’ গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭২ বিমানের কর্মকর্তার সহায়তায় নেপালের বোর্ডিংপাসে ইতালি যাত্রা, ধরা পড়ল জাল ভিসার চক্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিরল উপজেলা জামায়াত আমিরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি: / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫


দিনাজপুরের বিরল উপজেলা জামায়াতের আমির ও বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ আব্দুর রশিদের বিরুদ্ধে জমি দখল সংক্রান্ত বিষয়ে মিথ্যা বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামী ও স্থানীয় এলাকাবাসি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১০টা হতে ১১টা পর্যন্ত উপজেলার নাড়াবাড়ী হাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখা ও ৪নং শহরগ্রাম ইউনিয়ন ও এলাকাবাসির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপজেলা জামায়াতের নেতাকর্মীসহ শহরগ্রাম ইউনিয়নের কয়েকশত মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত দুইদিন আগে দীপ্ত টিভির ফেসবুক পেইজে বিরল উপজেলা আমির আব্দুর রশিদের বিরুদ্ধে একটি সংবাদ লাইভ পরিবেশন করা হয়। ওই সংবাদে একতরফা বাদির মিথ্যা বানোয়াট ও অসত্য তথ্য সম্বলিত বক্তব্য প্রচার করা হয়েছে। এখানে বিবাদির কোন বক্তব্য প্রচার করা হয়নি। অথচ বিবাদির বক্তব্য থাকলে আসল তথ্য বেরিয়ে আসতো। বক্তারা মানববন্ধন থেকে সঠিক তথ্য প্রচার করে বিবাদির বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগ জনগণের সামনে প্রকাশের দাবি জানান। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন আব্দুর রহমান বিপ্লব, রাকিজুল ইসলাম, বেলাল হোসেন, মোজাম্মেল হক প্রমূখ।

অপরদিকে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষে বক্তব্য রাখেন জামায়াত নেতা সোহেল রানা দুলাল, আদিল হোসেন, রুবেল ইসলাম, হাফেজ নুর ইসলাম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর