মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ
মাদক বিক্রির অভিযোগে তিন মাসের কারাদণ্ড কালিয়াকৈরে ইউপি সচিবের অসংলগ্ন ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি কারখানায় ৩০ হাজার টাকা জরিমানা উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার কাজিপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১২ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা উল্লাপাড়ায় বর্ষা ও রবীন্দ্রসংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জামায়াতে ভোট দিলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না -টুকু

নিজস্ব প্রতিবেদক / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬



বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের নারীদের নিয়ে কুরুচিপুর্ন স্ট্যাটাসের তীব্র প্রতিবাদ করে বলেছেন, জামায়াতে ভোট দিলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না। তারা তালিমের নামে নারীদের ভুল পথে পরিচালিত করছে। তাই কেউ জামায়াতকে ভোট দিবেন না। সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিবেন।  রবিবার দুপুরে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা বিগত ১৭ বছর বেগম খালেদা জিয়াকে নিষ্ঠুরতম নির্যাতন করেছে। তাকে জেলে পাঠিয়েছে। এতো নির্যাতনের পরও তিনি মাথানত করে নাই। নির্যাতনের কারনে তিনি মৃত্যুবরন করেছে। তার যে জানাযা হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম জানাযা হয় নাই। আর যে নির্যাতন করেছে তাকে বাড়া ভাত রেখে এক কাপড়ে পালিয়ে যেতে হয়েছে।

তিনি বলেন, ভোট একটি বড় আমানত। এই আমানত রক্ষার জন্য বিএনপির হাজার হাজার নেতাকর্মী নির্যাতিত হয়েছে। অনেক রক্ত ঝড়েছে। তাই এই আমানত সঠিক জায়গা দিবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষে ভোট দিবেন।

তিনি বলেন, তারেক রহমান ঘোষনা দিয়েছেন ১২ ফেব্রুয়ারী ধানের শীষ বিজয়ী হলে সিরাজগঞ্জে ১৩ ফেব্রুয়ারী থেকে বাংলাদেশে উন্নয়নে কাজ হবে। সিরাজগঞ্জের তাঁত শিল্পের উন্নয়নের মাধ্যমে তাঁতে উৎপাদিত পণ্য শাড়ী ও লুঙ্গি বিশ^বাজারে রপ্তানি করার ব্যবস্থা করবেন। প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট নির্মাণ করবেন। শিক্ষা ও স্বাস্থ্যখাতে ডাক্তার, নার্স ও ওষুধ সরবরাহ নিশ্চিত করবেন। বেকার যুবক-তরুনীদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলবেন। যাতে তারা দেশে ও বিদেশে ভাল বেতনে কর্মসংস্থানের সুযোগ পাবে। মহিলাদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থ দিয়ে ক্ষুদ্র শিল্প গড়ে দিয়ে স্বাবলম্বী করে তুলবেন। কৃষকদের কৃষি কার্ডের মাধ্যমে বিনামুলে সার, কীটনাশক ও বীজ সরবরাহ করে কৃষকদের ভাগ্যের উন্নয়ন ঘটাবেন। তাই উন্নয়নশীল দেশ গড়তে সকলেই ধানের শীষে ভোট দিবেন।
জনসভায় কামারখন্দ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর