শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বেলকুচিতে রেনু সোফা কর্ণার উদ্বোধন নারীদের ‘শপথ করিয়ে’ ধর্ষণ করতেন ‘জ্বীনের বাদশা’ ‎ শেরপুরে দাঁড়িয়ে থাকা সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২, আহত ৩ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১৫৩ সিনিয়র অফিসারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৭ বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি হত্যা; সঞ্চিত টাকা লুট করতেই নির্মম নির্যাতন করা হয় উল্লাপাড়া মহাসড়কে অবাধে সিএনজি অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মিরপুর-১০ মেট্রোরেল এলাকায় হকার উচ্ছেদ, নিরাপত্তায় আনসারের সক্রিয় ভূমিকা মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জ ৬টি আসনেই ধানের শীষকে জয়ী করতে হবে : মির্জা মোস্তফা জামান

নিজস্ব প্রতিবেদক: / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬


সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) সংসদীয় আসনের ৫ নম্বর মোহনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুজা ও কালিয়াকৈড় এলাকায় বিএনপির উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৪টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এম আকবর আলী।

সভায় বক্তব্য দিতে গিয়ে এম আকবর আলী বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচনের সুযোগ নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য। তিনি বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। নির্বাচিত হলে উল্লাপাড়ার যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে কাজ করে সিরাজগঞ্জের ৬টি আসনে ধানের শীষের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

সভাপতির বক্তব্যে মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে রাজনীতি করে আসছে। তিনি স্থানীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ডা. এম এ লতিফ, উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপির সদস্য মোঃ আসলাম উদ্দিন ও মোঃ মাসুদ রানা, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম এবং উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অভিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা ও গণসংযোগের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর