রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জবাবদিহি শক্তিশালী করা জরুরি কামারখন্দে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ  অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ সিরাজগঞ্জে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা ও বৃত্তি প্রদান মানুষের কল্যাণে নিবেদিত মানবিক ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টিভির পর্দায় আজ যত খেলা দেখবেন প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, ছয় অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬


রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ জাহিরুল ইসলাম (৪৪) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজকে আটক করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে শেরেবাংলা নগরের ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে বসিলা আর্মি ক্যাম্পের একটি দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কৃষি মার্কেট এলাকায় অভিযান চালায়। অভিযানে সেনাবাহিনী জাহিরুল ইসলামকে তার বাসা থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি ৭.৬৫ মিমি পিস্তলসহ আটক করে। পরে ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার অফিসে অভিযান চালিয়ে একই ধরনের আরেকটি যুক্তরাষ্ট্রের তৈরি ৭.৬৫ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় যুক্তরাষ্ট্রের তৈরি দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি।

সেনাবাহিনীর এ কর্মকর্তা আরও জানান, জাহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে কৃষি মার্কেট এলাকায় একটি অফিস দখল করে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন। তার ভয়ে কেউ লিখিত অভিযোগ না দিলেও ব্যবসায়ীরা মৌখিকভাবে একাধিকবার তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন।

অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী সেনাবাহিনীর এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে ওই চাঁদাবাজের কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। তারা অপরাধ দমনে নিয়মিত সেনা টহল ও অভিযান অব্যাহত রাখার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর