শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাল থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি

অনলাইন ডেস্ক: / ৫০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণা শেষ হয়েছে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে শিল্পাঞ্চলের শ্রমিকদের ছুটি। আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১১ ফেব্রুয়ারি (বুধবার) থেকে চলতি মাসের ১৫ তারিখ (রবিবার) পর্যন্ত শ্রেণিকক্ষের সব কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে টানা ৫ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা।

আগামীকাল ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকার ঘোষিত সাধারণ ছুটি। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় থাকবে সাপ্তাহিক ছুটি।

আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে আর একটি ধর্মীয় ছুটিও থাকবে। সব মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর