রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ১১

অনলাইন ডেস্ক: / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-সংগৃহীত ছবি।

পাকিস্তানের সিন্ধু প্রদেশের খাইরপুর জেলার টান্ডো মাস্তি এলাকায় জাতীয় মহাসড়কে একটি যাত্রীবাহী কোচের সঙ্গে ভারী কংক্রিট গার্ডার বহনকারী ট্রেইলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ঘটা এ দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ৯ জন যাত্রী, বাসচালক ও কন্ডাক্টর রয়েছেন বলে উদ্ধারকারী সূত্রে জানা গেছে।

এক প্রতিবেদনে জিও নিউজ বলছে, দুর্ঘটনার শিকার বাসটি পাঞ্জাব থেকে করাচি যাচ্ছিল। ইধি ফাউন্ডেশন জানিয়েছে, নিহতদের মরদেহ খাইরপুর সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অন্তত ১০ জন বর্তমানে চিকিৎসাধীন।

ঘটনার পর সিন্ধ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) খাইরপুরের এসএসপিকে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা তদারকির নির্দেশ দেন। পাশাপাশি আশপাশের এলাকায় জরুরি সহায়তা নিশ্চিত করা এবং আহতদের হাসপাতালে নিতে সড়কপথ সচল রাখার নির্দেশ দেওয়া হয়।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এম-৯ মোটরওয়ে-এ কাঠোরের কাছে তেলবাহী ট্যাংকার, একটি বাস ও আরও কয়েকটি যানবাহনের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

উদ্ধারকারী কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। দুর্ঘটনার তীব্রতায় কয়েকজন যাত্রী সেতু থেকে নিচে পড়ে যান।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত কোচটি ঘটনার সময় সড়কের উল্টো পাশে চলছিল। এ ঘটনায় গাদাপ থানায় রাষ্ট্রের পক্ষে একটি মামলা (এফআইআর) দায়ের করা হয়েছে। এতে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, বেপরোয়া ও অবহেলাজনিত গাড়ি চালানোসহ সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

এফআইআর অনুযায়ী, বিকেল প্রায় ৩টা ৪০ মিনিটে একটি তেলবাহী ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেইলার ও অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। প্রাথমিক সংঘর্ষের পর উল্টো দিক থেকে আসা বাস ও আরেকটি যানবাহন উল্টে যায়। ঘটনাস্থলেই ট্যাংকারচালক নিহত হন এবং অন্য যানবাহনের চালক ও যাত্রীরাও প্রাণ হারান। সূত্র: জিও নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর