মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ
তাড়াশে ক্রেতার জমি নিজের নামে রেজিষ্ট্রি করে নিলেন দলিল লেখক ঢামেকে হারানো শিশুকে মায়ের কোলে ফিরল আনসার সদস্যরা রাজিবপুরে সাংবাদিকতার আড়ালে তেল সিন্ডিকেটের অভিযোগ: ১৩৫ টাকার পেট্রোল ৩০০ টাকায় বিক্রি জড়িত ছাত্রদল-যুবদল নেতারাও সংস্কারকাজ বন্ধ, ঝুঁকিতে ভুইয়াগাঁতী–ধানগড়া আঞ্চলিক সড়ক উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে ১২শ লিটার ডিজেল জব্দ, ১০ টাকা জরিমানা টেলিগ্রাম গ্রুপে তরুণীদের নগ্ন ভিডিও বিক্রি-বিতরণ, গ্রেফতার তরুণ কিশোরগঞ্জে নিয়োগ কার্যক্রম পরিদর্শন করলেন পুলিশ সুপার মিজানুর রহমান নোয়াখালী সিটি করপোরেশন ও বিভাগ বাস্তবায়নে বিলম্ব কেন? শেরপুরে ঝড়ে লণ্ডভণ্ড ফসলের মাঠ: সোনালি স্বপ্ন এখন কৃষকের গলার ফাঁস ছিনতাইকারীরা চলন্ত সিএনজি থেকে ফেলে দিয়ে হত্যা করে কুমিল্লার কাস্টমস কর্মকর্তাকে: র‍্যাব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইফতারে মজাদার চিকেন চপ, ঘরেই বানান সহজ রেসিপিতে

অনলাইন ডেস্ক: / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
- সংগৃহীত ছবি

রোজার দিনে সারাদিন রোজা রাখার পর ইফতারে চাই মুখরোচক কিছু। ভাজাপোড়া হলেও যদি ঘরোয়া ও স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা যায়, তবে স্বাদ আর তৃপ্তি-দুটোই মেলে। চলুন জেনে নেওয়া যাক চিকেন চপ বানানোর সহজ রেসিপি।

উপকরণ

মুরগির কিমা – ৫০০ গ্রাম
সেদ্ধ আলু – ২টি (মাঝারি)
পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ
আদা-রসুন বাটা – ১ চা চামচ
কাঁচা মরিচ কুচি – ২টি
ধনে গুঁড়া – ১ চা চামচ
গরম মসলা গুঁড়া – আধা চা চামচ
গোলমরিচ গুঁড়া – আধা চা চামচ
লবণ – স্বাদমতো
ডিম – ১টি
ব্রেডক্রাম্ব – পরিমাণমতো
তেল – ভাজার জন্য

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি বাটিতে মুরগির কিমা, সেদ্ধ আলু চটকে, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাঁচা মরিচ ও সব মসলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি নরম ও মসৃণ হলে ছোট ছোট চপের আকারে বানিয়ে নিন।

এরপর একটি বাটিতে ডিম ফেটিয়ে নিন। চপগুলো প্রথমে ডিমে চুবিয়ে তারপর ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। এতে ভাজার পর বাইরের অংশ হবে মুচমুচে। কড়াইয়ে মাঝারি আঁচে তেল গরম করে চপগুলো সোনালি রঙ হওয়া পর্যন্ত ভাজুন। খুব বেশি আঁচে ভাজবেন না, তাহলে বাইরেটা পুড়ে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। এভাবে ঘরেই সহজে তৈরি করুন মজাদার চিকেন চপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর