রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ
বিকেএসপিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রথম পরিদর্শন, প্রশিক্ষণ দেখে রোমাঞ্চিত অনশনে বসে অবশেষে স্ত্রীকে ফিরে পেলেন বিশ্বজিৎ ৪২ হাজার ৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার, জরিমানা ৪,৩৪,৬৫০ চাকরিজীবীদের জন্য বড় সুখবর, চলতি মাসেই টানা ৫ দিনের ছুটির সুযোগ অর্থসংকটে জবিতে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন এমপি আয়নুল হক জানা গেল প্রতিদিন কয় ঘণ্টা লোডশেডিং হতে পারে গত বছর বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ কর্মীর: সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী জ্বালানির চাপ বেশিদিন বহন করা সম্ভব নয়: অর্থমন্ত্রী অ্যাপে জ্বালানি তেল বিক্রি, দিতে হচ্ছে মাইলেজের হিসাব তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৫৭
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাখ্যান ইরানের

অনলাইন ডেস্ক: / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। পাল্টা বার্তায় তেহরানও যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতির সতর্কবার্তা দিয়েছে।

ইরানের কেন্দ্রীয় সামরিক সমন্বয়কারী সংস্থা খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে ট্রাম্পের বক্তব্যকে তীব্র ভাষায় নাকচ করে। সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা আলী আবদুল্লাহি আলীআবাদি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই ধরনের হুমকি ‘অসহায়, দিশেহারা ও বিবেচনাহীন আচরণের’ প্রতিফলন।

শনিবার হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানের প্রতি ৪৮ ঘণ্টার আলটিমেটাম পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, সোমবারের মধ্যে এটি করতে ব্যর্থ হলে ইরানে ‘নরক’ নেমে আসবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর নরক নেমে আসবে।’

তবে তেহরান এই হুঁশিয়ারিকে গুরুত্ব না দিয়ে উল্টো কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। আলীআবাদি বলেন, এমন বার্তার অর্থ হলো পরিস্থিতি আরও জটিল ও বিপজ্জনক হয়ে উঠবে, যার দায়ভার যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। তার ভাষায়, ‘এই ধরনের বক্তব্য আগুনে ঘি ঢালার শামিল।’

উল্লেখ্য, হরমুজ প্রণালি ঘিরে এই টানাপোড়েন বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। কারণ বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল সরবরাহ এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর নির্ভরশীল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে হরমুজ প্রণালি ঘিরে টানাপোড়েন বাড়ে।

সূত্র : আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর