নাটোরের সিংড়ার চলনবিলের ৪৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই বীজ ও সার বিতরণের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা তাসরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় উপজেলার ৪৪০ জন প্রান্তিক কৃষকের মধ্যে ১০০ জন কৃষকের মাঝে পাঁচ কেজি মুগ বীজ ও ১০ কেজি ডিএপি, পাচঁ কেজি এমওপি সার এবং ১০০ জন কৃষকের মাঝে এক কেজি তিল বীজ ও সমপরিমাণ ডিএপি, এমপি সার বিতরণ করা হচ্ছে। এছাড়াও ২৪০ জন কৃষকের মাঝে এক কেজি পাট বীজ ও পাঁচ কেজি করে ডিএপি, এমওপি সার বিতরণ করা হচ্ছে।