বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে : কৃষিমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র মাগুরায় খুনের ঘটনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ২০, বাড়িঘর ভাঙচুর কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় রাতের আধাঁরে কৃষি জমিতে পুকুর খনন ৫০ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ

নাসিম নাটোর প্রতিনিধি : / ৬২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
-ফাইল ছবি।

নাটোরের সিংড়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের অপরাধে সুলতান আলী নামের এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। সোমবার রাত ১১ টায় উপজেলার চামারী ইউনিয়নের সোনাপুর বিলে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। অভিযুক্ত ব্যক্তি সোনাপুর গ্রামের রওশন আলীর ছেলে ও ভেকু গাড়ীর পরিচালক। একই সাথে চলনবিলের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে ভেকুগাড়ীর চারটি ব্যাটারি জব্দ ও কৃষি জমিতে পুকুর খনন বন্ধ করা হয়।

এর আগে রাত ৮ টায় উপজেলার জামতলি আখি ফিলিং স্ট্রেশনে অভিযান পরিচালনা করে মোটর যান আইনে ১১ জন মোটর সাইকেল চালকের আট হাজার ১০০ টাকা জরিমানা করেন ইউএনও।
ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, রাতের আধাঁরে তিন ফসলি কৃষি জমিতে পুকুর খননের খবর পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়। কৃষি জমি রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর