বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হাজারো গোলের আরও কাছাকাছি রোনালদো

অনলাইন ডেস্ক: / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সৌদি প্রো লিগে ঘরের মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে আল আহলিকে ২-০ গোলে হারিয়েছে আল নাসর। দলের জয়ে অবদান রেখে পর্তুগিজ তারকা হাজার গোলের মাইলফলকের দিকে আরেক ধাপ এগিয়ে গেলেন।

এই ম্যাচে গোল করার মধ্যে দিয়ে রোনালদো ক্লাব ও দেশের হয়ে তার আনুষ্ঠানিক গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯৭১-এ।

স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) টানা ২০তম জয়ের সুবাদে আল-নাসর ৭৯ পয়েন্ট অর্জন করে আল নাসর শিরোপার দৌড়ে অবস্থান মজবুত করেছে। অন্যদিকে পয়েন্ট তালিকায় আল-আহলি তৃতীয় স্থানে অবস্থান করছে।

এদিন ম্যাচের দীর্ঘ সময় ধরে খেলাটি ছিল বেশ রক্ষণাত্মক। উভয় দলই গোলের সুযোগ তৈরি করতে হিমশিম খেতে হয়। অবশেষে ৭৬ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি আসে, যখন জোয়াও ফেলিক্সের ইনসুইং কর্নার থেকে আসা বল ক্রিশ্চিয়ানো রোনালদো সবার চেয়ে উঁচুতে লাফিয়ে উঠে নিখুঁত হেডে এদুয়ার্দ মেন্ডিকে পরাস্ত করে দূরের কোনায় জালে জড়ান। এই গোলটি খেলার মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয় এবং শেষ মুহূর্তে কোমানের করা গোলটি ম্যাচের সহজ সমাপ্তি নিশ্চিত করে।

আল আহলি আরেকটি বিপজ্জনক কর্নার ক্লিয়ার করার ব্যর্থ চেষ্টা করলে, ৯০তম মিনিটে কিংসলে কোমান জোরালো শটে গোল করে নাসর জয় নিশ্চিত করেন।

হোর্হে জেসুসের অধীনে সৌদি আরবে এটি তার চতুর্থ মৌসুম,এবং রোনালদো আল-নাসরের হয়ে তার প্রথম ঘরোয়া লিগ শিরোপার সন্ধানে রয়েছেন। ক্লাবটিও গাম্বা ওসাকার বিপক্ষে একটি মহাদেশীয় ফাইনালসহ একাধিক ফ্রন্টে প্রতিযোগিতায় টিকে আছে।

ম্যাচে রোনালদোর ফর্মের মন্থর হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই গোলটি ছিল লিগ মৌসুমে তার ২৫তম গোল, যা তাকে টানা তিন মৌসুমে অন্তত ২৫টি লিগ গোল করার ধারা অব্যাহত রাখতে সাহায্য করেছে। এই কৃতিত্ব তিনি সর্বশেষ ইউরোপে তার সেরা সময়ে অর্জন করেছিলেন।

সৌদি প্রো লিগে এখনও শিরোপার স্বাদ পাননি রোনালদো। সেই আক্ষেপ ঘোচানোর পথে এবার ভালোভাবেই এগিয়ে তার দল। এছাড়া ঐতিহাসিক হাজার গোলের মাইলফলক থেকে মাত্র ২৯টি গোল দূরে অবস্থান করছেন তিনি। প্রতিটি ম্যাচই তার সেই ঐতিহাসিক মাইলফলক অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর