বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বায়ার্ন মিউনিখের বিপক্ষে নেই আশরাফ হাকিমি

অনলাইন ডেস্ক: / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বায়ার্ন মিউনিখের বিপক্ষে পিএসজির ৫-৪ গোলের জয় চ্যাম্পিয়ন্স লিগের একাধিক রেকর্ড ভেঙেছে। এর আগে ১৯৫৯-৬০ মৌসুমে আইট্রাখট ফ্রাঙ্কফুর্ট এবং রেঞ্জার্স মধ্যকার সেমিফাইনালের দ্বিতীয় লেগেও হয়েছিল ৯ গোল। সেখানে রেঞ্জার্স জিতেছিল ৬-৩ ব্যবধানে।

আগামী ৬ মে দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে মিউনিখে, যার মধ্যে দিয়ে ফাইনালের পথ চূড়ান্ত হবে। এ ম্যাচের আগে হোচট ধাক্কা খেল পিসএজি। ক্লাবটি নিশ্চিত করেছে, দলের অন্যতম প্রধান খেলোয়াড় আশরাফ হাকিমি হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। ফলে দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের ম্যাচ থাকছেন না তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) পার্ক দে প্রিন্সেসে পিএসজির সেমিফাইনালের প্রথম লেগের শেষদিকে হাকিমি ইনজুরিতে পড়েন। কনরাড লাইমারের সঙ্গে ধাক্কায় তিনি আহত হন এবং দলের আর কোনো খেলোয়াড় পরিবর্তনের সুযোগ না থাকা সত্ত্বেও তিনি ম্যাচটি শেষ করার মতো ফিট ছিলেন না।

পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে ডান উরুতে আঘাত পাওয়ায় আশরাফ হাকিমি আগামী কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। যদি পিএসজি বায়ার্নকে হারাতে পারে, তবে আগামী ৩০শে মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তারা আর্সেনাল অথবা অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে।

গত বছরের ব্যালন ডি’অর ভোটিংয়ে ষষ্ঠ স্থান অর্জনকারী হাকিমি এই গ্রীষ্মের বিশ্বকাপে মরক্কোর হয়েও একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবেন বলে আশা করা হচ্ছে। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো মরক্কো আগামী ১৩ই জুন ব্রাজিলের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে।

পিএসজি আরও জানিয়েছে, গোলরক্ষক লুকাস শেভালিয়ের, যিনি প্রথম লেগে বদলি খেলোয়াড়দের বেঞ্চে ছিলেন, অনুশীলনে উরুতে চোট পাওয়ায় একইভাবে ‘আগামী কয়েক সপ্তাহের জন্য’ মাঠের বাইরে থাকবেন। এই মৌসুমের দ্বিতীয়ার্ধে শেভালিয়ের মাতভেই সাফোনভের কাছে তার প্রথম একাদশের জায়গাটি হারান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর