বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৫১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২ মে, ২০২৬




ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা, ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

শনিবার (০২ মে ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫১ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।

অভিযানে, মোহাম্মদপুরে ১২,আদাবরে ১২, শেরেবাংলা নগরে ১২,তেজগাঁও থানা ৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ ও হাতিরঝিল থানায় ৭ জনকে গ্রেফতার করেছে।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. মইন উদ্দিন তাহসান (২১),মো. দুঃখু মিয়া (১৯),মো. আনোয়ার হোসেন (২৭),মো. রবিউল আওয়াল (২৫),মো. ওমর ফারুক রাতুল (২২),মো. আবু বক্কর (৩২),মো. সোয়েব (১৯),মোহাম্মদ আলী (২৫),মো. মিন্টু (৩০),মো. রাফি (২৩),মো. কবিরুল ইসলাম (২১) ও।মো. রাব্বী (২৫)।


আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-নুর মোহাম্মদ (২৯),মো. শফিকুল ইসলাম (৪০),মো. আ. খালেক (৫০),মো. আপেল মাহমুদ (২৫),মো. আসলাম (৩৯),
মো. সোহান (১৯),মো. জাহিদুল ইসলাম (১৯),
মো. সামির (২১),মো. আবুল হোসেন (২৭),
নূর আলম (৩৫),মো. মজনু (৪০) ও মো. বিল্লাল হোসেন ওরফে রাজিব (২৪)।

শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. জনি হোসেন (৩০),
আল আমিন (২৮),মাহবুব রেজা সুজন (৩৫),
শাকিল (২৫),মো. শিমুল বিশ্বাস (১৮),মো. সিয়াম ইসলাম (১৮),মো. রনি (১৮),
আল আমিন (১৮),মো. শহিন ওরফে সাইদ (১৮),মে. আল আমিন (২৫),মো. আবু হেনা মোস্তফা কামাল (২৩) ও মো. কাউসার হাসান (২৩)।

তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মেহেদী হাসান বিজয় (২২),মো. জসিম তালুকদার (২৬) ও ফাতেমা আক্তার অপি (৩৮)।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আসাদুল খান (৩৮),মোতালেব (৩২),মো. এরশাদুল হক (৩২),আনোয়ার হোসেন (৩০) ও মো. রমজান (৫০)।

হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ইমন (১৯), আনোয়ার হোসেন অনিক (২২),মিরাজুল ইসলাম শিপন (১৯),মো. আল আমিন (৩২),মো. দুলু মিয়া (৩৪),আনোয়ার হোসেন (৪৫) ও মো. বিপ্লব (২৯)।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর