মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সলঙ্গায় বিশেষ অভিযানে ৮০০ লিটার চোলাই মদ জব্দ, গ্রেফতার ১

পারভেজ সরকার / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করেছে পুলিশ। এ সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৬ মে) সলঙ্গা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামে অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান। এ সময় সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলীসহ পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশ জানায়, অভিযানে কমলেশ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির বিভিন্ন স্থান ও পাত্রে রাখা প্রায় ৮০০ লিটার দেশীয় তৈরি অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতার কমলেশ চৈত্রহাটি গ্রামের হরিপদের ছেলে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, “মাদকের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।”

সলঙ্গা থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর